হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে নিহত ৪

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক নিরাপত্তা অভিযানে চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, এলাকায় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর ১৮ ও ১৯ ফেব্রুয়ারির মধ্যবর্তী রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, তীব্র গোলাগুলির সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত গোষ্ঠীর চার সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা এলাকায় একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

বর্তমানে এলাকাজুড়ে চিরুনি অভিযান চলছে, যাতে কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাকে আটক করা যায়। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এসআর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট

আলোচনার জন্য তেহরানের পথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সিন্ধু পানি চুক্তি বহাল, ভারতের একতরফা স্থগিতাদেশের দাবি খারিজ

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম

তীব্র দাবদাহে বিপর্যস্ত পাকিস্তান ও ভারত