হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় মদতপুষ্ট সাত সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ফিতনা আল-খাওয়ারিজের বিরুদ্ধে অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়। সন্ত্রাসবাদ নির্মূল ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা বাহিনী ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এর এক দিন আগে বেলুচিস্তানের কাচ্ছি জেলায় পৃথক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়। সানি এলাকায় কোয়াডকপ্টারের মাধ্যমে পরিচালিত ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় নিরাপত্তা সূত্র।

এদিকে পাকিস্তানে সাম্প্রতিক সময়ে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিআইসিএসএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এ দেশটিতে ২২৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যা আগস্টের ১৯৯টির তুলনায় ১৩ শতাংশ বেশি এবং ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিকে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো হামলার জন্য ব্যবহার করছে। কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও সীমান্তপারের সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে বিরোধ এখনো মেটেনি।

সূত্র: জিও নিউজ

আরএ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২

সৌদি আরবকে রক্ষায় সহায়তার অঙ্গীকার পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত ৭

ইমরান খানের মুক্তি কোন পথে, আন্দোলন স্থগিতের পর কী করছে পিটিআই

পিটিআইয়ের ইসলামাবাদে লংমার্চ ঘিরে আসলে কী হচ্ছে

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তিতে বাধা: পাকিস্তান

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন