হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার বন্দুকধারীদের গুলিতে নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি। তিনি সংগঠনটির প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র অনুযায়ী, আফ্রিদি ওই অঞ্চলে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তদন্তকারীরা ঘটনাটিকে একটি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন।

এর আগে গত মাসে লাহোরে একটি টেলিভিশন স্টেশনের বাইরে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ৬৭ বছর বয়সি হামজা ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

এছাড়া জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার সম্প্রতি পাকিস্তানে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

এরও আগে, গত বছরের মার্চে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সদস্য আবু কাতাল ওরফে কাতাল সিন্ধি পাকিস্তানের জেলাম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি ২৬/১১ মুম্বাই হামলার পরিকল্পনাকারী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেখানে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

এসআর

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল

ইমরান খানকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা