হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা চালায়।

তিনি বলেন, “প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলার ফলে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।”

মুখপাত্রের দাবি, “দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০-তে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছে।”

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি

এসআর

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল