হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৫

আমার দেশ অনলাইন

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের পিশিন জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়।

জেলার পুরাতন সুরখাব শরণার্থী শিবিরের কাছে এই অভিযান চালানো হয়। কাউন্টার টেররিজমের (সিটিডি) একজন মুখপাত্র জানান, সন্ত্রাসীদের আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় তীব্র গুলিবিনিময় হয়।

গুলিবিনিময়ে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী এবং তার চার সহযোগী নিহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীরা পুলিশ লাইন এবং কেড কলেজ পিশিনে আক্রমণ করার পরিকল্পনা করেছিল।

নিরাপত্তা বাহিনী ঘটনার আরো তদন্ত করছে। এর আগে গত সপ্তাহে সিটিডি জানায়, কোয়েটা ও বারখান জেলায় পৃথক নিরাপত্তা অভিযানে মোট ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

সূত্র: ডন

আরএ

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি