হোম > বিশ্ব > পাকিস্তান

সন্ত্রাসীদের উদ্দেশে কড়া বার্তা পাকিস্তানের সেনাপ্রধানের

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

কোনো সন্ত্রাসী বা সহায়তাকারীকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানায়। বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর বুধবার কোয়েটা সফর করেন সেনাপ্রধান। খবর জিও নিউজের।

সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, ফিল্ড মার্শাল মুনিরকে তার সফরকালে বিদ্যমান নিরাপত্তা পরিবেশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান নিয়ে ব্রিফ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ব্রিফিংয়ে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীদের পরিচালিত সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, কোনো সন্ত্রাসী এবং এর সহায়তাকারীকে রেহাই দেওয়া হবে না, সবাইকে দমন করা হবে। তিনি আরো বলেন, আইন অনুযায়ী কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যেন কোনো অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসবাদকে যুক্তিসংগত করে তুলতে না পারে তা নিশ্চিত করা হবে।

আরএ

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে তদবির করেছিলেন শাহবাজ শরিফ

‘খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার স্থগিত একধরনের অভ্যুত্থান’

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর খোঁজ নেই পিটিআই নেতা সোহেল আফ্রিদির

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন

পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের, সৌদির পাশে থাকার অঙ্গীকার