হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, ৪ ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়েছে আফগানিস্তান। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। রোববার আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই হামলা চালানো হলো।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা চারটি ড্রোন ভূপাতিত করেছে। ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, তালেবান সরকার আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও সমর্থন দেওয়ার অংশ হিসেবে এই ড্রোনগুলো পাঠিয়েছিল।

এতে আরো বলা হয়, ‘তালেবান সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণ কেবল আফগান জনগণের দুর্ভোগই বাড়াচ্ছে।’

পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের ভূখণ্ডে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য আফগানিস্তানকে অভিযুক্ত করে আসছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার।

সূত্র: বিবিসি

আরএ

তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন বললেন জামায়াত এমপি ইলিয়াস

২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

ট্রাকের চেচিসে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১

ডেঙ্গু মোকাবিলায় মাঠে খুলনা মহানগর বিএনপি, দুই ধাপের কর্মপরিকল্পনা

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নগদ টাকা উদ্ধার, আটক ১

কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

ব্রাজিল এসে খেললেই বাংলাদেশের ফুটবলের কোনো পরিবর্তন আসবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী