হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে প্রতিবেশী কয়েকটি দেশ: জারদারি

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবেশী কয়েকটি দেশ সন্ত্রাসবাদ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। সন্ত্রাসবাদ এককভাবে মোকাবিলা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। খবর জিও নিউজের

আসিফ আলি জারদারি বলেন, ‘কিছু প্রতিবেশী দেশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত গোষ্ঠীগুলোকে সরাসরি অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।’

ইসলামাবাদে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ওই হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হন।

জারদারি বলেন, ইতিহাস বলে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে জাতীয় সীমানার বাইরে অবস্থান, সহায়তা বা দায়মুক্তির সুযোগ দেওয়া হয়, তখন এর পরিণতি সারা বিশ্বের নিরীহ বেসামরিক নাগরিকদের বহন করতে হয়।

তিনি বলেন, ‘কিছু প্রতিবেশী দেশ’ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করার অনুমতি দিয়ে অপরাধের অংশীদার হয়ে উঠেছে, আবার কেউ কেই তাদের সরাসরি অর্থ, প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা প্রদান করছে।

পাকি প্রেসিডেন্ট জারদারি আফগান তালেবান শাসনের তীব্র সমালোচনা করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুরোকে পাকিস্তানের অভ্যন্তরে নিরাপত্তা কর্মী এবং বেসামরিক নাগরিকদের ওপর ওপর হামলা চালানোর সুযোগ দিয়েছে কাবুল।

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

মাহমুদুল হাসানের বিদায়, সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার

এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ