হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮

আমার দেশ অনলাইন

ছবি: ডন

আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। সোমবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক একাধিক হামলার জন্য দায়ী সন্ত্রাসী সংগঠনগুলোর গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটির বিরুদ্ধে এই ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্রসহ তিনটি লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। এতে ২৮ জন সন্ত্রাসী এবং বেশ কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।’

সেইসঙ্গে ওই কেন্দ্র ও গোপন আস্তানাগুলোতে মজুত রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এরআগে আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সোমবার কুনার প্রদেশের একটি বাড়িতে হামলায় হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এ হামলা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: ডন

আরএ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা সদস্যসহ নিহত ১৪

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ