হোম > বিশ্ব > পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কিছু অগ্রগতি হলেও এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি টানা তৃতীয় দিনের মতো তেহরানে অবস্থান করছেন। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তান অন্তত এমন একটি মৌলিক কাঠামো তৈরির চেষ্টা করছে, যা ইসলামাবাদে গিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা সম্ভব হবে।

কূটনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে যেতে পারেন। তেহরানের রাজনৈতিক মহলের ধারণা, তার এই সফর হলে সেটি হবে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতির সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামীকাল চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি তেহরান থেকে গুরুত্বপূর্ণ বার্তা বেইজিংয়ে পৌঁছে দিতে পারেন। ফলে পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান, আঞ্চলিক শক্তিগুলো এবং চীনের মধ্যে বহুমুখী কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল নিয়ে এগোচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানের এই সক্রিয় কূটনৈতিক তৎপরতা অঞ্চলজুড়ে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় গভীর উদ্বেগ পাকিস্তানের

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত বেড়ে ১০২

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৯

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা জাতিসংঘের

পাকিস্তানে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯৬

পাঁচ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র’ বানালে চীন কী করবে

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

স্যানিটারি ন্যাপকিনের দাম কমাল পাকিস্তান