হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২১ জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল-খারিজিদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এক বিবৃতিতে এ কথা জানায় দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকা ও তার আশপাশে একাধিক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ৭২ ঘণ্টায় প্রচণ্ড গোলাগুলির পর ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-খারিজি’র ২১ সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন মূল নেতাও রয়েছে।

পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগী সংগঠনগুলোকে বোঝাতে ‘ফিতনা-আল-খারিজি’ শব্দটি ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়, নিহত নেতারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

সূত্র: ডন

আরএ

পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ৩০

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট