হোম > বিশ্ব > পাকিস্তান

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সংসদীয় দলের সঙ্গে পরামর্শের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে, নাকি আন্দোলন শুরু করা হবে—বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

গত সোমবার সংসদীয় দলের বৈঠকে কয়েকজন আইনপ্রণেতা সরকারের সঙ্গে আলোচনা নিয়ে তাদের আস্থায় নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রাদেশিক পরিষদের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় নির্ধারণের প্রক্রিয়ায় প্রাদেশিক আইনপ্রণেতাদের যুক্ত করতে সম্মত হয়েছেন পিটিআইয়ের নেতৃত্ব। আলোচনায় সরকারের সঙ্গে সংলাপ পুনরায় শুরু করা হবে, নাকি প্রতিবাদের কৌশল নেওয়া হবে—সে বিষয়ে তাদের মতামত চাওয়া হবে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা ও আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলটির রাজনৈতিক ও কেন্দ্রীয় কমিটির পরিবর্তে পুরোপুরি সংসদীয় দলের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে মন্তব্যের জন্য যোগাযোগ করা পিটিআইয়ের কয়েকজন আইনপ্রণেতা এ ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের ভাষ্য, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের সঙ্গে আলোচনা ও প্রতিবাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাসকে।

আচাকজাই জাতীয় পরিষদে এবং আব্বাস সিনেটে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, সিদ্ধান্ত গ্রহণে দলটির রাজনৈতিক ও কেন্দ্রীয় কমিটির নিজ নিজ ভূমিকা বহাল রয়েছে। ইমরান খানের অনুমোদন ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

তাদের মতে, প্রাদেশিক সংসদীয় দলের এখতিয়ার মূলত সংসদীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে দলটি।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ইমরান খানকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা

পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

কারাগারে ইমরান খানের ১১৭৪ দিন, পাকিস্তানের গণতন্ত্র কোন পথে

কৌশলগত ভারসাম্য নষ্টের চেষ্টা নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান