হোম > বিশ্ব > পাকিস্তান

সমঝোতা স্মারকই অগ্রগতির একমাত্র পথ, মার্কিন প্রতিনিধিকে পাকিস্তান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকটি অক্ষরে অক্ষরে এবং এর মর্ম অনুসারে বাস্তবায়ন করাই অগ্রগতির একমাত্র পথ। খবর আলজাজিরার।

ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। গত জুনে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসহাক দার জানান, বৈঠকে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন।

বিবৃতিতে আরো বলা হয়, নাটালি বেকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

এমএমআর

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

দেশে ফেরত পাঠানো বন্ধে পাকিস্তানকে আফগান শিক্ষার্থীদের আহ্বান

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান