হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন

পাকিস্তানে আগামী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে তারা জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবরটি প্রকাশ করেছে এআরওয়াই নিউজ।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে এবং আবহাওয়া পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখা গেলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হবে।

গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখা সম্ভব।

তবে তিনি সতর্ক করে বলেন, চাঁদ দেখা সম্পূর্ণভাবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হতে পারে।

এসআর

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

দেশে ফেরত পাঠানো বন্ধে পাকিস্তানকে আফগান শিক্ষার্থীদের আহ্বান

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান

পাকিস্তানে পড়তে বাধা নেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের

হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বলছে পাকিস্তান

এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণের প্রস্তাব বিবেচনায় নেই: পাকিস্তান