হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কুনার প্রদেশের একটি বাড়িতে হামলায় হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এ হামলা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

আফগান কর্মকর্তাদের দাবি, পাকতিকার বারমাল জেলায় আরো দুটি স্থানে হামলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হন। মার্চেও পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল।

সূত্র: রয়টার্স

আরএ

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল