হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে গণপরিবহনে এক মাস বিনা মূল্যে যাতায়াত ঘোষণা

আমার দেশ অনলাইন

ইরানসংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীসহ দেশের সবচেয়ে জনবহুল প্রদেশে এক মাসের জন্য সরকারি গণপরিবহনে বিনা মূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার এ ঘোষণা আসে, যখন সরকার হঠাৎ করে পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি নির্ধারণ করে। এতে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এবং পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, তীব্র জনরোষের মুখে পড়ে একই দিন রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করেন। তিনি তেলের ওপর শুল্ক কমিয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৭৮ রুপিতে নামিয়ে আনার ঘোষণা দেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি জানান, অন্তত এক মাস এই মূল্য বহাল থাকবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাদের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাবেন।

তবে পেট্রোলের দাম কমানো হলেও ডিজেলের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০ রুপি, যা আগের তুলনায় ৫৪ দশমিক ৯ শতাংশ বেশি।

এসআর

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক

১৪ বছর ধরে নিখোঁজ ইবির দুই শিক্ষার্থী, সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আক্রান্ত