পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে অন্তত ২১ জন নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে একথা জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, নিহতরা ভারত-সমর্থিত ফিতনা আল-খারিজি গোষ্ঠীর সদস্য। গত ৩ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয়।
এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৫ জনকে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।
এ ছাড়া উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতজন নিহত হয়। কোহাট ও দেরা ইসমাইল খান জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে আরো চারজন নিহত হয়।
আইএসপিআর অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আফগান তালেবান সরকার ব্যর্থ হওয়অয় সীমান্তে বারবার হামলার ঘটনা ঘটছে। একারণে অভিযান আরো জোরালো করেছে পাকিস্তান। এদিকে এলাকায় আরো সন্ত্রাসী আছে কি না, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।
সূত্র: জিও নিউজ
আরএ