হোম > বিশ্ব > পাকিস্তান

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

প্রায় দুই দশক পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে আংকারা ও ইসলামাবাদ। এ লক্ষ্যে তুরস্কের একটি সিসমিক জরিপ জাহাজ আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে করাচি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক শুক্রবার জানান, এ উদ্যোগে সরকার তুরস্ককে সর্বাত্মক সহযোগিতা দেবে। জাহাজটির আগমনকে দুই দেশের জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।

তুরস্কের পেট্রোলিয়াম অফশোর কোম্পানির (টিপিওসি) পরিচালিত জাহাজটির আগমন এবং অনুসন্ধান কার্যক্রম শুরুর প্রস্তুতি পর্যালোচনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে নতুন গতি আনবে এ উদ্যোগ। একই সঙ্গে দেশটির সম্ভাবনাময় কিন্তু এখনো অনাবিষ্কৃত সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান এবং পাকিস্তান-তুরস্ক জ্বালানি সহযোগিতা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ

আরএ

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল