হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়। এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত হয়েছে শত শত মানুষ ।

পিডিএমএর তথ্য অনুযায়ী, সবশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে লোরালাইয়ে। সেখানে বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা যায়। এছাড়া লোরালাই ও ঝোব এলাকায় ছাদ ও দেয়াল ধসে নারী-শিশুসহ আরো অনেকে আহত হয়েছে।

সংস্থাটি জানায়, গত ২০ মার্চ থেকে টানা বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ৯ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া, বজ্রপাত এবং ঘরের ছাদ ও দেয়াল ধসে পড়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অব্যাহত ভারী বর্ষণে বিভিন্ন জেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসল নষ্ট হয়েছে। কাচ্ছি, ঝোব, কিলা আবদুল্লাহ ও হারনাই জেলায় অন্তত ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১২২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। কাচ্ছিতে সবচেয়ে বেশি, প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: ডন

‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস