হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের যেকোনো উসকানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া বিশেষ ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর দ্য নিউজের।

তিনি বলেন, ভারত যদি কোনো ধরনের উসকানি দেয়, তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে এবং যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে।

শেহবাজ শরিফ বলেন, ভারত গত মে মাসের যুদ্ধে পরাজয়ের

পর প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসী, সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের মদতে পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তার ভাষায়, ‘মারকা-ই-হক’ কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়।

নামমাত্র মাশুলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যে বাধা

জাজিরায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন

প্রবাসীর সংসার ভাঙার অভিযোগ: স্ত্রী, সন্তান ও কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

মাহমুদুল হাসানের বিদায়, সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার

এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম