হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের চোখে অস্ত্রোপচার নিয়ে যা জানালেন চিকিৎসক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের চোখে অস্ত্রোপচারের সময় কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. রানা ইমরান সিকান্দার। এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে সাময়িকভাবে পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে চক্ষু বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করেছেন।

সিকান্দার জানান, ‘তার ডান চোখে অস্ত্রোপচার করতে প্রায় ২০ মিনিট লেগেছে। অস্ত্রোপচার চলাকালে তিনি স্থিতিশীল ছিলেন। প্রয়োজনীয় নির্দেশনা এবং নথিপত্র দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

চিকিৎসক জানান, ইমরানের ডান চোখে পরীক্ষা করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, রক্তনালিতে চাপের কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তার চোখে প্রয়োজনীয় সব পরীক্ষা করে দেখা হয়েছে বলে নিশ্চিত করেন সিকান্দার। অপারেশনের আগে ইমরান খানের সম্মতি নেওয়া হয় বলেও জানান ডা. সিকান্দার।

বৃহস্পতিবার ইমরান খান ও তার ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে একটি বৈঠক আয়োজন করতে সুপ্রিম কোর্টের সহায়তা চেয়েছিল পিটিআই।

সূত্র: দ্য ডন

আরএ

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে তদবির করেছিলেন শাহবাজ শরিফ

‘খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার স্থগিত একধরনের অভ্যুত্থান’

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর খোঁজ নেই পিটিআই নেতা সোহেল আফ্রিদির

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন

পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের, সৌদির পাশে থাকার অঙ্গীকার