হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে পাকিস্তান বৃহস্পতিবার রাতভর বিমান হামলা চালিয়েছে। এতে কাবুলে অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

কাবুল পুলিশের মুখপাত্র খলিল জাদরান জানান, হামলায় রাজধানীর কয়েকটি আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পাকিস্তানি বাহিনী মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করেই এ অভিযান চালিয়েছে বলে জানায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়তে থাকায় ইসলামাবাদ গত মাস থেকেই আফগানিস্তানের ভেতরে বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করেছে বলে দাবি করছে পাকিস্তান। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূখণ্ড থেকে কোনো জঙ্গি তৎপরতা হয় না।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাবুল ছাড়াও দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানের হামলা হয়েছে।

কান্দাহারে বিমানবন্দরের কাছে বেসরকারি বিমান সংস্থা ‘কাম এয়ার’-এর একটি জ্বালানি ডিপোতে হামলার খবর পাওয়া গেছে। এই ডিপো থেকে বেসামরিক বিমান এবং জাতিসংঘের উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়।

তবে পাকিস্তান দাবি করেছে, এ অভিযানে কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। দুই পক্ষের দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা জাতিসংঘের

পাকিস্তানে সশস্ত্র হামলায় সেনা সদস্যসহ নিহত ৯৬

পাঁচ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র’ বানালে চীন কী করবে

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

স্যানিটারি ন্যাপকিনের দাম কমাল পাকিস্তান

খামেনির কফিনে পাকিস্তানি প্রধানমন্ত্রী শরিফের শ্রদ্ধা

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ