হোম > বিশ্ব > পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের উদ্যোগকে গর্বের বললেন শাহবাজ

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য সংলাপ ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এটিকে শুধু পাকিস্তানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্যও একটি গৌরবজনক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ তথ্য জানিয়েছে।

একটি টেলিভিশন ভাষণে শাহবাজ শরিফ জানান, এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি বন্ধুপ্রতিম দুই দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তার প্রস্তাব গ্রহণ করে তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে পাকিস্তান কূটনৈতিক বিচক্ষণতা ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতির পথে আনতে সক্ষম হয়েছে।

এ সময় উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বাধীন দলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ সফল করতে তারা দিনরাত কাজ করেছেন। একই সঙ্গে তিনি চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন, যার প্রচেষ্টা উত্তেজনা প্রশমনে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শাহবাজ শরিফ এই সংলাপকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে বলেন, যদিও আপাতত একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে টেকসই শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না, এটি একটি দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়া।

উল্লেখ্য, যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আজ শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে বৈঠকে বসছেন। রাজধানীর সেরেনা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

এআরবি

ভারতের ঘৃণ্য পরিকল্পনা নস্যাতে ঐক্যবদ্ধ পাকিস্তান: শাহবাজ

পাকিস্তানে পালিত হচ্ছে পবিত্র আশুরা

আজাদ কাশ্মীর নিয়ে ভুয়া সংবাদ প্রকাশের নিন্দা পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চিঠি

আইনজীবীর সঙ্গে ইমরানের বৈঠক নিশ্চিতের নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬