হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

শনিবার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা । সংস্থাটির কর্মকর্তারা পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আমান মেলা চেকপোস্টটি ডিআই খান ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটার মধ্যে সংযোগকারী মহাসড়কের কাছে অবস্থিত। হামলায় পুলিশের সদস্যদের পাশাপাশি কাস্টমস বিভাগের কয়েকজন কর্মীও হতাহত হয়েছেন।

এর একদিন আগেই, শুক্রবার (১৮ সেপ্টেম্বর), খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদরদপ্তরের ভেতরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে গাড়িবোমা হামলা হয়। ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। পরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করে।

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের এসব এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে দেশটিতে হামলা চালানোর সুযোগ পাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে ইসলামাবাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার।

সূত্র : ডন

এআরবি

আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তিতে বাধা: পাকিস্তান

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, রেঞ্জার্স মোতায়েন

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

কারাবন্দি ইমরান খানের মুক্তির ব্যাপারে নীরব কেন মুসলিম নেতারা

ইসলামাবাদে হাসপাতালের বেড খালি করার নির্দেশ, বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে উত্তাল পাকিস্তান, রাজনীতিতে নতুন করে উত্তেজনা

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, সব প্রধান সড়ক বন্ধ