হোম > বিশ্ব > পাকিস্তান

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে আছেন ভারতীয় ৬ নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

আমার দেশ অনলাইন

করাচি বন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি বন্দরে প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ছয় ভারতীয় নাবিক। তাদের দ্রুত দেশে ফেরাতে এবার ইসলামাবাদের সহায়তা চেয়েছে নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সহায়তা চাওয়া হয়েছে।

আটকে পড়া নাবিকদের মধ্যে রয়েছেন ভারতীয় মার্চেন্ট নেভির এক চিফ অফিসারও। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আসছেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিয়োগকারী শিপিং কোম্পানি ও সংস্থার এজেন্টের সঙ্গেও কথা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের কাছে কনস্যুলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

তবে এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি মূলত সংশ্লিষ্ট জাহাজের মালিক সংস্থা এবং কর্মীদের মধ্যে একটি বাণিজ্যিক বিবাদ। নাবিকেরা ইচ্ছামতো জাহাজ ছেড়ে চলে যেতে পারেন না। তাদের পরিবর্তে নতুন কর্মীদের জাহাজে পাঠাতে হবে। নতুন ক্রু সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পরেই পুরোনো কর্মীদের জাহাজ থেকে নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই ব্যবস্থা করতে না পারায় আটকে রয়েছেন ছয় ভারতীয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

দুই বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

পাকিস্তানে ১২ প্রদেশ গঠনের প্রস্তাব, হতে পারে গণভোট