হোম > বিশ্ব > পাকিস্তান

রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা পাকিস্তানের

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়ার জ্বালানি রপ্তানি আয় আগের মাসের তুলনায় ৪ শতাংশ বেড়ে দৈনিক ৭৩ কোটি ৩০ লাখ ইউরোতে পৌঁছেছে, যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৮৬ কোটি ১০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ