হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৭

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সারাই নওরং তহসিলে মঙ্গলবার ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানান, এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এটি কোনো বিস্ফোরকভর্তি যানবাহন, নাকি আত্মঘাতী হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে কাজ করছে।

নিহত পুলিশ সদস্যদের নাম আদিল জান ও রাহাতুল্লাহ বলে শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতাল লাক্কি মারওয়াতে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি ছিল ব্যস্ত একটি চত্বর, যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণে আশপাশের দোকান ও তিন চাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ডিএসপি নওরং সার্কেলের নেতৃত্বে বড় একটি পুলিশ দল এলাকায় পৌঁছে তা ঘিরে ফেলে এবং প্রমাণ সংগ্রহ শুরু করে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, তারা দ্রুত অ্যাম্বুলেন্স ও দল পাঠিয়েছে এবং জনগণকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘটনাটির নিন্দা জানিয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সহায়তা ও আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এর আগে শনিবার রাতে বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। সাম্প্রতিক এই ধারাবাহিক হামলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: ডন

এসআর

রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা পাকিস্তানের

বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে ‘ভয়াবহ’: আসিম মুনির

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ১২

পাকিস্তানে গ্যাস ট্যাংকারের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ১০

ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলল পাকিস্তান সেনাবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার তথ্য দিতে নারাজ পাকিস্তান

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’- আরাঘচি

পরবর্তী ভারত-পাকিস্তান যুদ্ধ কেন আরও তীব্র হতে পারে

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা