হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৯.৪১ রুপি এবং ডিজেলের দাম ৫.৫৬ রুপি কমানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগরা)।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫২.৫৯ রুপি। অন্যদিকে, প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৩৮২.২৫ রুপিতে।

জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের সুফল দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওগরা। সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রতিদিন জ্বালানি তেলের মূল্য প্রকাশ শুরু করেছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণে পাকিস্তান সরকার দৈনিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সরকার সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম পর্যালোচনার ব্যবস্থা চালু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জুন মাসে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কার পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: জিও নিউজ

এআরবি

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল

ইমরান খানকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা