হোম > বিশ্ব > পাকিস্তান

ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র’ বানালে চীন কী করবে

চীনা বিশ্লেষকের তথ্য

আমার দেশ অনলাইন

চীনা রাজনৈতিক বিশ্লেষক ভিক্টর গাও

ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি (ইন্দাস ওয়াটার্স ট্রিটি-আইডব্লিউটি) স্থগিত থাকার বিষয়টি নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। পাকিস্তান যখন আন্তর্জাতিক মহলে এ ইস্যু তুলে ধরার চেষ্টা করছে, তখন চীনের একজন বিশ্লেষকের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইসলামাবাদে আয়োজিত এক সেমিনারে চীনা রাজনৈতিক বিশ্লেষক ভিক্টর গাও বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে, তাহলে তিব্বত থেকে উৎপন্ন নদীগুলোর উজানে অবস্থান করার কারণে চীনও নদীর পানিপ্রবাহে প্রভাব ফেলতে পারে।

গাও তার বক্তব্যে হিমালয় অঞ্চলের আন্তঃসীমান্ত নদীগুলোর ওপর চীনের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তার এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ভারত বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেছে যে সিন্ধু পানি চুক্তি এখনো স্থগিত অবস্থায় রয়েছে এবং এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার জবাব হিসেবেই চুক্তিটি স্থগিত রাখা হয়েছে।

ভারত আরও জানিয়েছে, সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তাদের বর্তমান অবস্থান বহাল থাকবে।

এআরবি

৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত