হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আমার দেশ অনলাইন

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার নওশাহরো ফেরোজ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রাদেশিক রাজধানী করাচির দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির গাড়ি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রেইলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

উদ্ধারকাজে নিয়োজিত এরেক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা ছয়জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

উদ্ধারকর্মীরা মরদেহগুলো নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসেরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। এ সময় জাতীয় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

এ দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণের গুরুত্ব সামনে এনেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী ঘটনা এড়ানো যায়।

সূত্র: দ্য ডন

এসআর

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি