হোম > বিশ্ব > পাকিস্তান

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

উত্তর আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। উদ্ধারকৃতদের উন্নততর চিকিৎসার জন্য করাচি নিয়ে যাওয়া হয়েছে। ডনের খবর।

শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

তাদের জানানো মতে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হলে নৌবাহিনী দ্রুত সেখানে পৌঁছে যায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে জাহাজটি সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘উদ্ধারকৃত নাবিকদের উন্নততর চিকিৎসা এবং পরবর্তীতে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।’

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট

আলোচনার জন্য তেহরানের পথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সিন্ধু পানি চুক্তি বহাল, ভারতের একতরফা স্থগিতাদেশের দাবি খারিজ

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম

তীব্র দাবদাহে বিপর্যস্ত পাকিস্তান ও ভারত

ড্রোন কীভাবে ভারত ও পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?