হোম > বিশ্ব > পাকিস্তান

গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে পিটিআই নেতারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশির ভাগ সাবেক প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য। গত পাঁচ দিন ধরে ১৬ মন্ত্রী, ছয় উপদেষ্টা, আট বিশেষ সহকারী ও ২৩ সংসদীয় সচিবের খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সেপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, ১০ অক্টোবর রাতে জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পর সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির ঘনিষ্ঠ নেতারা তার কাছ থেকে দূরে সরে যান। পরদিন তাকে নিরাপদ হেফাজতে নেওয়ার সময়ও ঘনিষ্ঠ সহযোগীদের কাউকে সেখানে পাওয়া যায়নি।

১১ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাসভবনে আফ্রিদির সঙ্গে বৈঠক করেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তিনি পিটিআই নেতৃত্বের আচরণে হতাশা প্রকাশ করেন বলে সূত্রের দাবি। দীর্ঘ মিছিল, সরকারের সঙ্গে আলোচনা এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়েও তার সঙ্গে কথা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, আফ্রিদিকে হাতকড়া পরানো হয়নি কিংবা কারাগারের গাড়িতেও তোলা হয়নি; বরং একটি গাড়িতে করে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। একই অভিযানে প্রাদেশিক পরিষদের স্পিকার বাবর সেলিম স্বাতী, পিটিআই নেতা জুনায়েদ আকবরসহ আরো কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযান শেষ হয়।

এদিকে, পিটিআইয়ের দাবি, প্রাদেশিক পরিষদের আট সদস্য ও জাতীয় পরিষদের তিন সদস্য নিখোঁজ রয়েছেন। দলটির দুই মন্ত্রী ফজল শাকুর ও ডা. আমজাদ আলিকে গভর্নর শাসন জারির আগেই অপহরণ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আরএ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মৃত্যু, আহত ২০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন দিল জাতীয় পরিষদ

সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা: পাক ধর্মমন্ত্রী

খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসনে রাজনৈতিক সংঘাত বাড়ার শঙ্কা পাকিস্তানে

ইরান-সৌদির সঙ্গে সম্পর্ক অটুট রাখতে সতর্ক অবস্থানে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রের শাসনের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ইমরানের দল

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে তদবির করেছিলেন শাহবাজ শরিফ