হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৮ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট আট সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার এমন দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) । এক বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ অভিযান চালানো হয়।

আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসী দলটির মোকাবিলা করে এবং আটজনকে গুলি করে হত্যা করে। এতে বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আফগান তালেবান সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে এবং খারিজিরা যাতে আফগান ভূমি ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ পরিচালনায় তাদের নাগরিকেরা যাতে জড়িত হতে না পারে, তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে কাবুলকে।’

সূত্র: জিও নিউজ

আরএ

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ