হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে অভিযানে আরও ২২ বিচ্ছিন্নতাবাদী নিহত, তিন দিনে মোট মৃত্যু ১৭৭

আমার দেশ অনলাইন

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে আরও ২২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এর ফলে গত তিন দিনে নিহত বিচ্ছিন্নতাবাদীর মোট সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ।

সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে বিচ্ছিন্নতাবাদী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে চাপ আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আরও হতাহত ও নিহত হওয়ার খবর মিলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, বেলুচিস্তানে চালানো অভিযানে ১৫০ জনের বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানের ১২টি শহরে একযোগে হামলা চালায়। কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় এসব হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়।

নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালিত ওই হামলাগুলোতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা সদস্য নিহত হন বলে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে নিশ্চিত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, বেলুচিস্তানের সংকট কোনো রাজনৈতিক সমস্যা নয়; বরং এটি মূলত সামরিক পদক্ষেপের মাধ্যমেই সমাধানযোগ্য। তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্দেশে কিছু শত্রুপক্ষ পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএলএ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয় যে, যার সঙ্গে আলোচনায় বসা যাবে। তবে বেসামরিক প্রাণহানি এড়ানোর স্বার্থে নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র ও মর্টার ব্যবহার থেকে বিরত রয়েছে বলেও জানান তিনি।

এসআর

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর শি জিনপিং ভারত সফর

সিরিয়াকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

গুজব ছড়িয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, বাবা-মা হাসপাতালে

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতা

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিশেষায়িত ক্ষেত্রগুলোতে তরুণদের চাহিদা বাড়বে

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন সাদিক খান

পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭