হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে রোববার গভীর রাতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই দেশের একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। এখন পর্যন্ত সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু

ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

কারাগারে ইমরান খানের ১১৭৪ দিন, পাকিস্তানের গণতন্ত্র কোন পথে

কৌশলগত ভারসাম্য নষ্টের চেষ্টা নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান

উপসাগরীয় জ্বালানি অবকাঠামোয় হামলায় দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কায় পাকিস্তান

‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’