হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ফিতনা আল-খারিজিদের একটি দল পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের শনাক্ত করা হয়। এরপর প্রায় ৩৬ ঘণ্টার অভিযানে ১৫ জন নিহত হয়। পরে তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বিপরীতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এ অভিযান চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাস ঠেকাতে আফগান তালেবান সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও তাদের ব্যর্থতার অভিযোগ করেছে আইএসপিআর।

সূত্র: জিও নিউজ

আরএ

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

কারাগারে ইমরান খানের ১১৭৪ দিন, পাকিস্তানের গণতন্ত্র কোন পথে

কৌশলগত ভারসাম্য নষ্টের চেষ্টা নিয়ে ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়: পাকিস্তান

পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান

উপসাগরীয় জ্বালানি অবকাঠামোয় হামলায় দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কায় পাকিস্তান

‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’

আইএমএফ-বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০