হোম > বিশ্ব > রাশিয়া

চীন-রাশিয়া সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: বেইজিংয়ে পুতিন

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে এবং এটি আধুনিক বিশ্বের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের একটি আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে শীর্ষ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দুই দেশের কৌশলগত অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী গতিতে এগিয়ে যাচ্ছে।

পুতিনের ভাষায়, গত ২৫ বছরে চীন-রাশিয়ার বাণিজ্যিক লেনদেন ৩০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি টানা কয়েক বছর ধরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।

জ্বালানি খাতকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে এবং চীন দায়িত্বশীল ভোক্তা হিসেবে সেই সম্পদ গ্রহণ করছে।

তিনি আরো বলেন, নতুন যুগে চীন ও রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আধুনিক বিশ্বের রাষ্ট্রীয় সম্পর্কের একটি অনুকরণীয় উদাহরণ। দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধিই এই সম্পর্কের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

পুতিনের দাবি, পারস্পরিক আস্থা ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই সম্পর্ক বারবার বিভিন্ন বৈশ্বিক চাপ ও চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সন্দ্বীপে ব্যবসায়ী গুলিবিদ্ধ

জুলাই বিপ্লবে রামপুরায় ২৩ জন হত্যায় হাসিনা ও মেনন-কামরুল দায়ী

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

ভুক্তভোগীর কথা গুরুত্ব দিয়ে শুনতে পুলিশকে এটিএম আজহারুলের আহ্বান

শিশু মৃত্যুর ঘটনায় ২ মাস পর হত্যা মামলা, গ্রেপ্তার ৪

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু