হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ায় লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৭, আহত ২৪

আমার দেশ অনলাইন

Russia

রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ।

গভর্নর পেরভিশভ জানান, তামবভ অঞ্চলের কোটভস্ক শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে রাতের বেলায় ইউক্রেনের মানববিহীন আকাশযান (ড্রোন) হামলা চালায়।

তিনি বলেন, হামলার সময় রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আরও ২৪ জন আহত হয়েছেন।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: এএফপি

এসআর

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

প্লেগ গবেষণাগারে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে রাশিয়া