হোম > বিশ্ব > রাশিয়া

হামলা হলে ন্যাটোকে বিধ্বংসী জবাব দেবে রাশিয়া

আমার দেশ অনলাইন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

ন্যাটোভুক্ত কোনো দেশ যদি হামলা চালায়, তাহলে এর জবাব ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, কোনো ন্যাটো রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আগ্রাসন চালালে, যারা এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেবে তাদের জন্য আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী।’

তিনি আরো বলেন, ‘পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। তাদের বোঝা উচিত যে এই ধরনের বিবৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইউরোপকে কোন দিকে ঠেলে দিচ্ছে।’

এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও পুরো অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয়।

সূত্র: তাস

এএম

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

প্লেগ গবেষণাগারে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে রাশিয়া