হোম > বিশ্ব > রাশিয়া

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার

এএফপি

জার্মানি ‘আবার যুদ্ধ চায়’ বলে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় রাশিয়া জড়িত— বার্লিনের এমন অভিযোগও নাকচ করেছেন তিনি।

জার্মান সরকার ওই ঘটনার জন্য মস্কোকে দায়ী করে বলেছে, রাশিয়া ‘নিম্নপর্যায়ের এজেন্টদের’ মাধ্যমে পূর্ব জার্মানির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন ব্যবহার করে ‘হাইব্রিড হামলার’ চেষ্টা চালিয়েছে।

এই ঘটনার জেরে চলতি সপ্তাহে মস্কো ও বার্লিন একে অপরের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রুশ কূটনীতিকদের তলব করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘এটি একটি সত্যিকারের যুদ্ধের শুরুর মতো। তারা বন শহর থেকে কনস্যুলেট জেনারেল বহিষ্কার করেছে। বার্লিনে রুশ হাউস (সাংস্কৃতিক কেন্দ্র) বন্ধ করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে কী হয়েছিল, তা আমার মনে আছে... তারা আবার যুদ্ধ চায়।’

লাভরভ জার্মানির বিরুদ্ধে নাৎসিবাদের অভিযোগও তোলেন। সাক্ষাৎকারটির একটি অংশ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্টি টিভি প্রকাশ করেছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জার্মানি ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র।

রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এমন সময়ে এসব মন্তব্য করলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে।

নিখোঁজের ২৪ দিন পর যুবকের মাথার খুলি ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা-৮ আসনে ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অভয়নগরে চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’

সন্দ্বীপে দুই দিনব্যাপী বড়শি উৎসব শুরু

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু