হোম > বিশ্ব > তুরস্ক

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

আঙ্কারা সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ফাইল ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এ ধরনের যুদ্ধ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন।

আজারবাইজানের রাজধানী বাকু সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরদোয়ান। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন এবং ইরানকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন।

এমন এক সময়ে এরদোয়ানের এই বক্তব্য এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে এসব আলোচনা থেকে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পক্ষ। এদিকে কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

তুরস্কের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারো সামরিক পদক্ষেপ নিলে তার প্রভাব শুধু ইরান কিংবা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে।

এরদোয়ান বিশেষভাবে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের বিষয়টিও তুলে ধরেছেন। তার মতে, এই সংকটের প্রভাব কেবল ইরান ও আশপাশের দেশগুলোর ওপর পড়ছে না; বরং বিশ্বের বিভিন্ন দেশও এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষ করে যেসব দেশ মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এবং অভ্যন্তরীণ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের জন্য হরমুজ প্রণালির অস্থিতিশীলতা নতুন সংকট তৈরি করতে পারে।

এরদোয়ানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানকে কেন্দ্র করে নতুন কোনো যুদ্ধ শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এর অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাত বিশ্বজুড়েই ছড়িয়ে পড়তে পারে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক।

সূত্র: আল জাজিরা

এআরবি

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

ওমরাহযাত্রীদের নিয়ে দোয়া-দরুদ পড়ার সময় ইহরামেই মৃত্যু ইমাম আবদুল্লাহর

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেনকে এরদোয়ানের আহ্বান

মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় ইস্তাম্বুলে তিন দিনব্যাপী সম্মেলন শুরু

নেতানিয়াহুসহ ইসরাইলের ৩৫ জনের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪