হোম > বিশ্ব > তুরস্ক

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি মালটিয়ার পাশাপাশি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে। এতে ওই সব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আফাদ জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি। তবে আমরা নাগরিকদের কাছ থেকে আসা সবগুলো প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখছি এবং মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এএম

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি