হোম > বিশ্ব > তুরস্ক

কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং তা-ই থাকবে: এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং ‘চিরকাল তা-ই থাকবে’। ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের ‘স্মরণ দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

এরদোয়ান তার বার্তায় কারাবাখকে ‘দখলমুক্ত’ ও স্বাধীন করার জন্য লড়াই করা আজারবাইজানের নিহত সেনাদের স্মরণ করেন এবং যুদ্ধে অংশ নেওয়া আহত ও জীবিত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আজারবাইজানকে তুরস্কের ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবে উল্লেখ করেন।

২৭ সেপ্টেম্বর আজারবাইজানে ‘স্মরণ দিবস’ হিসেবে পালিত হয়। ২০২০ সালের ওই দিন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দ্বিতীয় কারাবাখ যুদ্ধ শুরু হয়েছিল। ছয় সপ্তাহের যুদ্ধের পর ২০২০ সালের নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে আজারবাইজান কারাবাখের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

এরদোয়ানের সর্বশেষ বক্তব্যটি আজারবাইজানের প্রতি তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থনের ধারাবাহিকতা হিসেবে এসেছে। কারাবাখের অবস্থান নিয়ে তুরস্ক বরাবরই আজারবাইজানের অবস্থানকে সমর্থন করে আসছে।

সূত্র: টুডে প্রেস টিভি, এপিএ ও রিপোর্ট

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরান বা ইসরাইলের বিরোধী নয়: এরদোয়ান

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’Ñনেতানিয়াহুকে এরদোয়ান

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক