হোম > বিশ্ব > তুরস্ক

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আমার দেশ অনলাইন

বিশ্বে শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের দেওয়া বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে নাড়া দেবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে এরদোয়ানের বক্তব্য শোনার আগে তার সঙ্গে তুর্কি হাউস থেকে জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত হেঁটে যান এমিনি এরদোয়ান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এরদোয়ানকে ‘ন্যায়ের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করেন।

এমিনি এরদোয়ান লেখেন, জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে প্রেসিডেন্ট এরদোয়ান মানবতার উদ্দেশে বক্তব্য দিয়েছেন। শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি বিশ্ব প্রতিষ্ঠার জন্য তার জোরালো আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকে প্রতিধ্বনিত হবে বলে তিনি আশা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে এরদোয়ান আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। চলমান বিভিন্ন যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে তার বক্তব্যে শান্তি ও কূটনীতির বিষয়টি গুরুত্ব পায়।

এদিকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এরদোয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত একটি রুদ্ধদ্বার সংবর্ধনাতেও অংশ নেন। এর আগে ইরান ইস্যুতে ট্রাম্পের আয়োজিত একটি বৈঠকেও তিনি অংশ নিয়েছিলেন।

সূত্র: ইয়েনি শাফাক

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক

২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম এআই হাব হবে তুরস্ক

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অপ্রতিরোধ্য গতি, ক্রেতা থেকে নির্মাতা

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান