হোম > বিশ্ব > তুরস্ক

নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

সিরিয়ায় ইসরাইলি হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে নতুন ফাঁদ তৈরি করছেন। তবে তুরস্ক সেই ফাঁদে পা দেবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর।

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরাইল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে ইসরাইল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।’

ইসরাইলি হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরাইল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ওই ঘাঁটিতে গিয়েছিল। তবে তুরস্ক এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দল ঘাঁটিতে গিয়েছিল শুধু বিমানঘাঁটিটি পুনর্গঠনের বিষয়টি দেখতে।

তবে নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল।

তার মতে, তুরস্কের সেনাদের সেখানে উপস্থিতি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি।

ইসরাইলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, ‘তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।’

সূত্র: দ্য নিউ আরব

এএম

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভয়াবহ পরিণতির শঙ্কা

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরান বা ইসরাইলের বিরোধী নয়: এরদোয়ান

কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং তা-ই থাকবে: এরদোয়ান

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’Ñনেতানিয়াহুকে এরদোয়ান

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা