হোম > বিশ্ব > তুরস্ক

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবারের ওই ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন এরদোয়ান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রচেষ্টায় তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগেও তুরস্ক ভূমিকা রাখতে প্রস্তুত বলে পুতিনকে জানান এরদোয়ান। তার মতে, দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করতে প্রয়োজনীয় প্রচেষ্টায় আঙ্কারা অবদান রাখতে আগ্রহী।

ফোনালাপে পুতিনকে জন্মদিনের শুভেচ্ছাও জানান এরদোয়ান। পাশাপাশি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে পুতিনের দলের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট।

এমএমআর

মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভয়াবহ পরিণতির শঙ্কা

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরান বা ইসরাইলের বিরোধী নয়: এরদোয়ান

কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং তা-ই থাকবে: এরদোয়ান

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’Ñনেতানিয়াহুকে এরদোয়ান

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র