হোম > বিশ্ব > তুরস্ক

ইসরাইলের হুমকিতে অবস্থান বদলাবে না তুরস্ক, ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান

মিডল ইস্ট মনিটর

ইসরাইল সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার সত্ত্বেও ন্যায়বিচার এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তুরস্কের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান।

রোববার তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও দেশটিকে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের জবাবে এ প্রতিক্রিয়া জানান দুরান।

দুরান বলেন, কাৎজের ‘ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য’ ইসরাইল সরকারের রাজনৈতিক হতাশারই প্রতিফলন। অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচন সামনে রেখে এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, তুরস্কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে গাজায় ইসরাইল সরকারের কর্মকাণ্ড এবং অঞ্চলজুড়ে তাদের অব্যাহত আগ্রাসী নীতি আড়াল করা যাবে না। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে তিনি গণহত্যামূলক যুদ্ধ হিসেবে উল্লেখ করেন।

শান্তি ও যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে কাৎজের প্রকাশ্য মৃত্যুর হুমকির প্রসঙ্গ টেনে দুরান বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার মানসিকতারই আরেকটি প্রকাশ।

তিনি আরো বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক জনমতের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

দুরান পুনর্ব্যক্ত করেন, ইসরাইল সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার তুরস্ককে ন্যায়বিচারের পক্ষে অবস্থান থেকে সরাতে পারবে না।

গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হামলা-হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতায় ভয়াবহ পরিণতির শঙ্কা

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরান বা ইসরাইলের বিরোধী নয়: এরদোয়ান

কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড এবং তা-ই থাকবে: এরদোয়ান

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’Ñনেতানিয়াহুকে এরদোয়ান

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

সেনাবাহিনী পুনর্গঠনে তুরস্কের সহায়তা, এরদোয়ানের প্রশংসায় সোমালিয়ার প্রেসিডেন্ট