হোম > বিশ্ব > যুক্তরাজ্য

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসীর ইংলিশ চ্যানেল পাড়ি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি ছোট নৌকায় রেকর্ডসংখ্যক ২৩০ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার নৌকাটি যুক্তরাজ্যে পৌঁছায়।

এর আগে এক নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল ১৬৫ জনের, যা গত জুলাইয়ে হয়েছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মোট চারটি নৌকায় করে ২৫৮ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, সর্বশেষ ঘটনাটি মানবপাচারকারী অপরাধী চক্রগুলোর ‘বেপরোয়া ও বিপজ্জনক কৌশল’ তুলে ধরেছে। তারা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে অনুপযোগী নৌযানে তুলে দিয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।

তবে একটি নৌকায় রেকর্ডসংখ্যক মানুষ চ্যানেল পাড়ি দিলেও চলতি বছরে সামগ্রিকভাবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার ঘটনা কমেছে।

বিবিসির উদ্ধৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৮২০ জন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪৩ শতাংশ কম। ২০২৪ সালের একই সময়ের তুলনায়ও তা ১৬ শতাংশ কম।

এমএমআর

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সবুজ হয়ে উঠছে রেলস্টেশন

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

ব্রিটেনের রাজনীতিতে আলোচনায় রিফর্ম পার্টি

ইসলামবিদ্বেষ মোকাবিলায় রাজনীতিকদের উদাসীনতা বিপজ্জনক

অবসাদ নিরাময়কারী ওষুধ ব্যবহারে রেকর্ড, অতিরিক্ত প্রেসক্রিপশনই কি কারণ