
বন্দরে পাওনা টাকা চাওয়ায় নারীকে নৃশংসভাবে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম (৭০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী। জানা যায়, একই এলাকার তোখর আলীর ছেলে সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়ার প







