ফেসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং থানায় জিডি করেছেন ব্যবসায়ী শাহজাদা আহমেদ রনি। তিনি উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বুড়িচং থানায় ডিউটি অফিসার লাকি আহমেদের কাছে তিনি জিডির কপি জমা দেন।
জিডি সূত্রে জানা যায়, ‘বুড়িচং ব্রাহ্মণপাড়া’ নামে একটি ভুয়া আইডি থেকে শাহাজাদা আহমেদ রনির ছবি ব্যবহার করে বিভিন্ন আজেবাজে পোস্ট করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে আইডি ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। শুক্রবার থানায় জিডি করা হয়।
শাহাজাদা আহমেদ রনি বলেন, আমি এই আইডির মালিকের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য বুড়িচং থানায় একটি জিডি করেছি। আমি চাই অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।
এই বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান বলেন, শাহজাদা রনি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

